বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

কালিগঞ্জে মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

“শ্রমিক – মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্টার নং ৯৫০) এর আয়োজনে মে দিবস যথাযোগ্য মর্যাদায় র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালন করা হয়েছে।

বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রাম এর স্বীকৃতির দিন মে দিবস ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১লা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে বাস টার্মিনাল থেকে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আবু তাহেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু,

উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক কাজী আব্দুর রহমান, দক্ষিণ পার বাস মালিক সমিতির কর্মকর্তা কাজী রোবায়তুল ইসলাম তপন প্রমুখ।

কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ক্যাশিয়ার রকিবুল হাসান রঞ্জু, সহ সভাপতি আমজাদ হোসেন, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুমন সহ সাংগঠনিক সম্পাদক শাহিন বাবু, কার্যকরী সদস্য আবু হাসান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!