মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে পরিকল্পনা তৈরি

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে

ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের দক্ষতা উন্নয়নে  এবং উপকূলের সমস্যা তুলে ধরতে দুই দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ১৮ এপ্রিল বিকাল ৪:০০ টায় লিডার্স এর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, আরও উপস্থিত ছিলেন ত্রিপাণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ধনঞ্জয় কুমার মিস্ত্রী, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন প্রমূখ।

দুই দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার গাবুরা, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও কাশিমাড়ী ইউনিয়ন এবং কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের ২৬ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে প্রতিটি ইউনিয়নের জন্য পরিকল্পনা তৈরি করা হয়। প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারীকে একটি করে অফিসিয়াল ব্যাগ প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, “লিডার্স এর দুই দিন ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আবারও প্রমানিত হলো শিক্ষার কোন বয়স নেই। জানার ইচ্ছা থাকলে জ্ঞান বাড়ে। জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করার জন্য লিডার্স এই প্রশিক্ষণের আয়োজন করেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগণকে এগিয়ে নিতে লিডার্স কাজ করছে। এজন্য লিডার্স এর এই ধরনের কাজকে অভিনন্দন জানাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!