সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জে আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বাষির্কী উৎযাপন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বাষির্কী।

বৃহস্পতিবার (৯ মার্চ), বিকাল ৫ টায় রেডিও নলতার কনফারেন্স রুমে দৈনিক আমার সংবাদ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ারের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমার সংবাদ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী নাসিরউদ্দীন এর সভাপতিত্বে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্টা বাষির্কীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেস ক্লাবের উপদেষ্টা ডাঃ আবুল ফজল মাহমুদ বাপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, কালের কণ্ঠের সিনিয়র প্রতিনিধি আহমাদ উল্ল্যাহ বাচ্চু, নলতা শরীফ প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহাসিন, নলতা হাসপাতালের প্রস্টেটিক ইন-চার্জ মোঃ জসিম উদ্দীন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল ইসলাম, দৃষ্টিপাত প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, গণমাধ্যম কর্মী প্রভাষক শেখ আল-আজাদ,নারী সাংবাদিক রাশিদা আক্তার, গণমাধ্যম কর্মী সাব্বির হোসাইন, রেডিও নলতার সংবাদ প্রযোজক মোঃ রবিউল ইসলাম সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। দৈনিক আমার সংবাদ প্রত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ারের সঞ্চলনায় আলোচনায় সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন “ দৈনিক আমার সংবাদ পত্রিকাটি হাটি হাটি পা পা করে ১১ বছরে পর্দাপণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আমার সংবাদ প্রত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মানে অবিচল যাত্রা অব্যাহত রেখেছে। স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের নির্ভুল খবর প্রকাশে সাহসিকতায় স্বীয় অবস্থান নিশ্চিত করেছে পত্রিকাটি। বর্তমানে দেশে যে সকল জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশ হচ্ছে তাদের মধ্যে দৈনিক আমার সংবাদ প্রত্রিকাটি প্রথম ১০টি পত্রিকার মধ্যে ৮ স্থানে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয় দ্রুত পাঠক সমাজে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। আমরা চাই আগামী দিনগুলোতে তাদের এই ধারা অব্যাহত থাকুক এবং প্রতিষ্টা বাষির্কী উপলক্ষে এই প্রত্রিকার সম্পাদক হাসেম রেজাসহ সকল সাংবাদিকদের অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ারের রচনায় প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে গান সৎ নির্ভিক বস্তু নিষ্ঠ সংবাদ নিয়ে তুমি এগিয়ে গেলে দুর দিগন্তে আজ তোমার জন্ম দিন গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!