শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে ঠিকাদারদের সরাসরি অংশগ্রহণে ই-লটারী অনুষ্ঠিত

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন কাজের ই-টেন্ডারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহীতার লক্ষ্যে ঠিকাদারদের সরাসরি অংশগ্রহণে ৩ কোটি ৩২ লক্ষ টাকার কাজের ই-লটারী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় পৌরসভার ৩য়তলায় কনফারেন্স রুমে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ই-টেন্ডারের লটারীতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিইও মো. নাজিম উদ্দিন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা পৌর নিবার্হী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় পৌরসভার ৯টি ওয়ার্ডে উন্নয়ন কাজ দ্রুত শুরু হবে। পৌরসভার নিজস্ব অর্থায়ণে শহরের পোষ্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা হাটখোলা সড়ক, পি এন স্কুল হতে কেস্ট ময়রার মোড় হয়ে সঙ্গীতা মোড়সহ বেশ কিছু রাস্তা এবং ড্রেণের উন্নয়নমূলক কাজের জন্য ৩ কোটি ৩২ লক্ষ টাকার কাজের ই-লটারী হয়েছে। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উন্নয়ন কাজের ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!