সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫টার দিকে কলারোয়া পৌর প্রেসক্লাবে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সহ.সভাপতি সরদার জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আলীর পরিচালনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন-কলারোয়া থানার জামে মসজিদ এর ইমাম আসাদুজ্জামান ফারুকী।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পৌর প্রেসক্লাবের সহ.সভাপতি আলম হোসেন, সহ.সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক শেখ রাজু রায়হান, সহ.সাংগঠনিক সম্পাদক সেলিম খান, অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক এম এ আলীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আল আমিন গাজী, কলারোয়া রিপোর্টাস ক্লাবের কর্মকর্তা এসএম ফারুক হোসেন, সাংবাদিক আজগার আলী, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক তাফহীমুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য- গত বৃহস্পতিবার রাতে পাটকেলঘাটায় প্রাইভেটকার সড়ক দুর্ঘটনায় কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান ও সদস্য রাসেল হোসেনসহ ৫জন আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত হয়ে খুলনায় চিকিৎসাধীন রয়েছে প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান। সোমবার সরদার ইমরান হোসেনের পায়ের অপারেশান করা হবে। তার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!