সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটদল জাতীয় স্কাউট জাম্বুরীতে অংশগ্রহন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ও গার্লস ইন স্কাউট দল গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত “৩২ তম এশিয়া প্যাসেফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩” এ অংশগ্রহন করেছে।

কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কাউটার শাহিনুর রহমান ও সহকারী শিক্ষিকা স্কাউটার শিরিনা সুলতানার নেতৃত্বে ৯ জন ছাত্র ও ৯জন ছাত্রীসহ ২০ সদস্যের চৌকস স্কাউট দল গাজীপুরে অনুষ্ঠিত ১৯ থেকে ২৭ জানুয়ারি ২০২৩ জাম্বুরীতে অংশগ্রহণের জন্য গত বুধবার (১৮ জানুয়ারি) গাজীপুরের মৌচাকে পৌঁছেছেন। ছাত্র স্কাউট দলে স্কাউটার শিক্ষক শাহিনুর রহমানের নেতৃত্বে রয়েছে স্কাউট খাঁন ফয়সাল ইসলাম, মোহাম্মদ মেহেদী হাসান, আফিফ মোহাম্মদ বিন হুদা, শেখ আব্দুল কাদির, শামিমুল ইসলাম সজীব, নূর হোসেন নাহিদ, রবিউল আলম রাফি, রেদওয়ান আল ফেরদৌস প্রান্ত, শেখ হামদান বিন আজমির। ছাত্রী স্কাউট দলে শিক্ষিকা স্কাউটার সিরিনা সুলতানার নেতৃত্বে রয়েছে স্কাউট কিবতিয়া আলম পিউলি, সানজিদা আক্তার, মাইমা ফররিদ মিম্পা, ঐন্দ্রিলা আহমেদ তাথৈ, ফারহানা ইয়াসমিন লিজা, নাইমা মেহেদী, সুরাইয়া শিমু, সানজিদা ইয়াসমিন নিশা, হাবিবা ফেরদৌস। উল্লেখ্য এই স্কাউট জাম্বুরীতে বাংলাদেশসহ ৫৪ টি দেশ অংশগ্রহণ করেছে। কালিগঞ্জ উপজেলা থেকে একমাত্র সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল জাতীয় পর্যায়ে জাম্বুরিতে অংশগ্রহণ করায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক, প্রভাষক সেলিম শাহারিয়ার ও ফারুক আহমেদ উজ্জ্বল প্রমুখ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!