মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

বঙ্গবন্ধুর সমাধিতে জনতা ব্যাংক লিমিটেড- এর পদোন্নতিপ্রাপ্ত ডিএমডি রমজান বাহারের শ্রদ্ধা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জনতা ব্যাংক লিমিটেড-এর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিএমডি রমজান বাহার।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় জনতা ব্যাংক লিমিটেড, গোপালগঞ্জ শাখার এজিএম মেহেদী মাহামুদ মোল্লা, টুঙ্গিপাড়া পৌর সভার সাবেক মেয়র ইলিয়াছ হোসেন সহ জনতা ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ, শাখার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মো. রমজান বাহার, কিশোরগঞ্জ জেলার মহিনন্দ ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, পিতা মৃত সিরাজুল হক স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি জনতা ব্যাংক এর জেনারেল ম্যানেজার পদ থেকে পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে জনতা ব্যাংকে নিয়োগ পেয়েছেন।

তিনি আজ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!