মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

সাতক্ষীরায় জেন্ডার ইস্যুসহ করোনা সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করার জন্য ওয়ার্ড সভা

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৯ বার পড়া হয়েছে

বেসরকারি এনজিও অগ্রগতি সংস্থার আয়োজনে শনিবার অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে অত্র সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে জেন্ডার ইস্যুসহ কোভিড-১৯ সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করার জন্য ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

অগ্রগতি সংস্থার অনলাইনের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ প্রকল্পের আওতায় এই ওয়ার্ড সভার আয়োজন করা হয়।

এই ওয়ার্ড সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নগরঘাটা আলীম মাদ্রাসার অধ্যক্ষ জি.এম কওছার আলী, ধানদিয়া ইউ.পি সচিব মোঃ ফারুক হোসেন, ধানদিয়া ইউপির মহিলা সদস্য মর্জিনা খাতুন, ধানদিয়া ইউপির মহিলা সদস্য মোছাঃ ফিরোজা, ধানদিয়া ইউপির মহিলা সদস্য আঞ্জুমানারা, বারপোতা সর: প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মোঃ সাইফুর রহমান, বারপোতা সর: প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, আগরদাঁড়ী মহিলা আলীম মাদ্রাসার শিক্ষক ডা: নাজমুল কবির প্রমুখ।


আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, করোনা (কোভিড-১৯) এখন আর আতঙ্কের বিষয় নয়। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। কেননা আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে এখনও প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। তাছাড়া শীতের সময় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে সব যে সমস্ত কাজ করা যায় সেগুলো করতে হবে। তাছাড়া করোনাকালীন সময়ে আমাদের দেশে জেন্ডার পরিস্থিতির অবস্থাও খারাপ। দেশের বিভিন্ন জায়গায় জেন্ডার সহিংসতার ঘটনা ঘটছে।এই সময়ে আমাদের জেন্ডার সংবেদনশীল হতে হবে। তথা নারী ও মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।

নগরঘাটা আলীম মাদ্রাসার অধ্যক্ষ সাহেবের বক্তব্যের ম্যাধমে অনুষ্ঠান শেষ করা হয়।উক্ত ওয়ার্ডসভা পরিচালনা করেন অত্র প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!