বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দু ধ র্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল তালায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রয়াত বিএনপি নেতা সফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সুজুকি মোটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক মহিউদ্দিন শ্যামনগরে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিবিআর কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকায় পারিবারিক রাস্তা সংক্রান্ত বির্তকে প্রকৃত ঘটনা জানালেন ওমর ফারুক ডুমুরিয়ায় সংযোগ সড়ক তৈরি না হওয়ায়, নির্মাণের তিন বছর পরও দু’টি ব্রিজ চালু হয়নি

শ্যামনগরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ড সংলগ্ন খোলপেটুয়া নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে স্থানীয় ছয়টি দল। নৌকা বাইচ দেখতে এলাকার কয়েক হাজার মানুষের ঢল নামে।

শ্যামনগরের নীলডুমুর উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গাবুরা হীরের তরী নৌকাবাইচ দল। এছাড়া রানার্সআপ হয়েছে সোনারতরী নৌকাবাইচ দল এবং তৃতীয় স্থান অধিকার করে পুঁইজালা নৌকাবাইচ দল।

ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান, সহকারী বন সংরক্ষক ইকবার হোসাইন চৌধুরী, বুড়িগোয়ালিনি ইউপি’র সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!