বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

নানা আয়োজনে শ্যামনগরে হানাদার মুক্ত দিবস পালিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে সাতক্ষীরার শ্যামনগর হানাদার মুক্ত দিবস।

দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এসএম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার দেবীরঞ্জন মণ্ডল, ডেপুটি কমাণ্ডার মোঃ আবুল হোসেন প্রমুখ।

এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ এসএম জগলুল হায়দার।

বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধে ১৯৭১ সালের ১৯ নভেম্বর সর্বপ্রথম সাতক্ষীরার শ্যামনগর হানাদার মুক্ত হয়। মুক্তিকামি বাংলার দামাল ছেলেরা শ্যামনগরকে হানাদার মুক্ত করে। সেখান থেকেই পালিত হয়ে আসছে শ্যামনগর পাক হানাদার মুক্ত দিবস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!