
জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে সাতক্ষীরার শ্যামনগর হানাদার মুক্ত দিবস।
দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এসএম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার দেবীরঞ্জন মণ্ডল, ডেপুটি কমাণ্ডার মোঃ আবুল হোসেন প্রমুখ।
এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ এসএম জগলুল হায়দার।
বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধে ১৯৭১ সালের ১৯ নভেম্বর সর্বপ্রথম সাতক্ষীরার শ্যামনগর হানাদার মুক্ত হয়। মুক্তিকামি বাংলার দামাল ছেলেরা শ্যামনগরকে হানাদার মুক্ত করে। সেখান থেকেই পালিত হয়ে আসছে শ্যামনগর পাক হানাদার মুক্ত দিবস।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.