মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

বাংলাদেশ হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সদস্য সচিব সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. সুনীল কুমার ঘোষের ল’ চেম্বারে শুক্রবার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজ শিক্ষক অনন্ত কুমার মণ্ডলের সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত থেকে আগামি দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেন আহবায়ক অ্যাড. অসীম কুমার মণ্ডল(১), সদস্য সচিব অ্যাড. সুনীল কুমার ঘোষ, গৌর চন্দ্র মৃধা, ঠাকুরদাস মণ্ডল, শুকদেব দাস, তন্ময় সাহা, কৃষ্ণপদ দাস, দেবদাস কুমার মণ্ডল, শ্যামল কুমার দাস, সরোজিৎ সরকার, তাপস কুমার মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, জেলায় হিন্দু সম্প্রদায়ের জমি জবরদখল, প্রতিমা ভাঙচুর, হিন্দু নাবালিকা মেয়ে ও ছেলেদের ধর্মান্তরিত করা, ফেক আইডি খুলে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে মিথ্যা মামলায় সংখ্যালঘুদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার, আদালতের আদেশ থাকার পরও অর্পিত সম্পত্তি দখলে না পাওয়াসহ বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনা নিয়ে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। প্রয়োজনে এসবের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আইনানুগভাবে মোকাবিলা করতে হবে। আগামি ডিসেম্বরে কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষে সকল উপজেলা কমিটির সভা করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!