রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

চলে গেলেন সময় টিভির সাংবাদিক আমীর হামজা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

চলে গেলেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সময় টিভির গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার সাংবাদিক আমীর হামজা।

ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ ১০ অক্টোবর বিকালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।। আমীর হামজা দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন।

তার অকাল মৃত্যুতে প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি ফরিদ আহমেদ, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সজু, সিনিয়র সাংবাদিক এস এম জাহাঙ্গীর হোসেন, আহম্মদ আলী খান, সাংবাদিক কে এম শফিকুর রহমান, কে এম সাইফুর রহমান, কাজী সেলিম নয়ন, দৈনিক শতবর্ষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তরিকুল ইসলাম তরিক সহ প্রেস ক্লাব গোপালগঞ্জের সকল সদস্য, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনায় শান্তি কামনা করেন।

এদিকে আমীর হামজার অকাল মৃত্যুতে জিইউজে পরিবার গভীর দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের জানাজা নামাজ আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় গোপালগঞ্জ মিয়াপাড়া কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে এসময় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মরহুমের পরিবার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!