মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাসির উদ্দিনসহ তার পরিবারের উপর হামলার তীব্র নিন্দা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর সহ সভাপতি ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিনসহ তার পরিবারের ৩ জনের উপর মাদকাসক্ত যুবককের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ।

উক্ত নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ, তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (দেশ টাইমস, ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার ১৬ সেপ্টেম্বর সান্ধায় সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা বসতিপাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন সদরের পুরাতন সাতক্ষীরা মুনশিপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক কাজী নাছির উদ্দীন (৭২) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৫০), কন্যা হাবিবা নাছরিন নিপা (৩০)। আহতরা আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহত কাজী নাছির উদ্দীন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় নয়জনকে আসামি করে এজাহার জমা দিয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!