মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

তালায় ও আগরদাঁড়ীতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ বাস্তবায়নে নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ প্রোগ্রামের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু। উত্তরণ ওয়াশ প্রকল্পের পি.ও মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ সকল নারী ও পুরুষ মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ ও ওয়াশ ডেক্স উদ্যোক্তা। এ সময় ওয়াশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর বিউটি খাতুন,সজীব হোসেন, এসএম চাতক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবীর হোসেন। আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যানসহ সকল পুরুষ ও মহিলা মেম্বার, ইউপি সচিব, ওয়াশ ডেক্স উদৌাক্তা ও গ্রাম্য পুলিশসহ ১৮জন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও (টি এন্ড এ) শেখ রুসায়েদ উল্লাহ এবং পিও (এ) রেনুকা কর্মকার। উক্ত প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন ওয়াশ প্রকল্পের এম এন্ড ই শেখ তকদিরুল আওয়াল, ফিল্ড ফ্যাসিলিটেটর বৃষ্টি খাতুন ও নুর জাহান প্রমুখ।

প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা একজন নেতার গুণাবলী, ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য, ইউনিয়ন পরিষদের এ্যাক্ট-২০১৯, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল, এমটিআর, বাৎসরিক বাজেট এবং ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের কৌশল ইত্যাদি বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!