রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত

পাটকেলঘাটার স্বাস্থ্য সহকারির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্বরত স্বাস্থ্য সহকারি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীর প্রেসক্লাবের সামনে আশাশুনি- সাতক্ষীরা সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ মেডিকেল হেলথ এসিসট্যান্ট এ্যসোইসয়েশনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসোসিয়েশ সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সিএইচসিপি হাসিবুর রহমান, সাব্বির হোসেন, হেলথ এ্যাসোসিয়েশ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মর্জিনা খাতুন, দপ্তর সম্পাদক ইকরামুল কবির, কোষাধাক্ষ্য স্বস্থ্য সহকারী লুৎফুল কাদির স্বাস্থ্য সহকারী নুর ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন , কোন কারণ ছাড়াই যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি কামরুল ইসলামকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ওই হামলাকারিরা ওই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী সুবর্ণা বিশ্বাসকেও উত্যক্ত করতো। ফলে ওই নারী কর্মীর সেখানে কাজ করা অসম্ভব হয়ে পড়েছিল। একইভাবে গত বছরের ২৮ সেপ্টেম্বর সকালে ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে কোভিড ১৯ টিকা দেওয়ার সময় স্বাস্থ্যকর্মী মনিরুজ্জামানকে কোন কারণ ছাড়াই মারপিট করে তুজুলপুরের সন্ত্রাসী ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি, পানি উন্নয়ন বোর্ডে চাঁদাবাজি করতে যেয়ে কর্মকর্তাদের উপর হামলা ও চাঁদাবাজির মামলার আসামী গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন। মন্দের ভাল যে উভয় ঘটনায় হামলাকারিরা গ্রেপ্তার হয়েছে। ইয়ারব হোসেনের বিরুদ্ধে পুলিশ আদালদে অভিযোগপত্র দাখিল করেছে।

বক্তারা আরো বলেন, জনগনের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বে কর্মরত স্বস্থ্য কর্মীদের যদি কোন নিরাপত্তা না থাকে তাহলে তারা কিভাবে মানুষের সেবা করবেন ? হামলা কারিদের যদি সঠিক বিচার না হয় তাহলে সারা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতী পালন করবে।

প্রসঙ্গত, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে হিসেবে দায়িত্ব পালন করছিলেন সূবর্ণা বিশ্বাস। তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরিবর্তে সোমবার দায়িত্ব পালন করছিলেন কামরুল ইসলাম। সকালে স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের নেতৃত্বে ৪/৫ সন্ত্রাসী ক্লিনিক থেকে ঔষধ ছিনতাইয়ের চেষ্টা চালায়। কামরুল ইসলাম বাঁধা দিলে তাকে দাঁ দিয়ে মাথায়, হাতে ও বুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর প্রতিবাদে মঙ্গলবার তালা সদরসহ বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সহকারিরা মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!