রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাংবাদিক নেতা ওমর ফারুক-এর ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) -এর সভাপতি, সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর বিএনপির সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) -এর উদ্যোগে রোববার (১২ জুন) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকের ওপর হামলা মানে বাক স্বাধীনতার ওপর হামলা। যারা দেশের স্বাধীনতা-ও গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা দেশের উন্নয়নে বিশ্বাস করে না তারাই সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর হামলা চালিয়েছে। সাংবাদিক নেতারা অনতিবিলম্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর হামলাকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণারও হুশিয়ারী দেওয়া হয়। বক্তারা সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, বারবার সাংবাদিকরা আক্রমণের শিকার হয়। কোনো হামলাই আর সহ্য করা হবে না। সমাবেশ থেকে সকল সাংবাদিকের নিরাপত্তারসহ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ (সজু) -এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জিইউজে’র অর্থ বিষয়ক সম্পাদক সেলিম বেগ, নির্বাহী সদস্য জয়ন্ত শিরালী, টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি বিএম গোলাম কাদের, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি ও গোপালগঞ্জ জিইউজে’র অন্যতম সদস্য মিলটন খান, কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি প্রমথ রঞ্জন প্রমুখ।

এ সময় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ের সকল সদস্য সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!