বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

উৎসব মূখর পরিবেশে সাতক্ষীরায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

✍️শাকিলা ইসলাম জুঁই📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

বস্তস্নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যায়যায়দিন পত্রিকা। ১৯৮৪ সালে প্রকাশিত পত্রিকাটি প্রথম সাপ্তাহিক, পরবর্তিতে দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটি তার প্রকাশনা অব্যাহত রেখেছে। বর্তমান পাঠক প্রিয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয় দৈনিক হিসাবে যায়যায়দিন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদের সম্পাদনায় এদেশের মুক্তিযুদ্ধ, কষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য, খেলা-ধুলা, সম্ভাবনা, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, কৃষি, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, নারী নির্যাতন প্রতিরোধ, সস্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে এদেশের স্বাধীনতা মাটি ও মানুষের অধিকারের কথা তুলে ধরার কারনে এখনো পাঠকের মন জয় করে চলেছে দৈনিক যায়যায় দিন পত্রিকা।

আজ ৬ জুন সোমবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে প্রকাশনার ১৭তম বর্ষ পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও জন্মদিনের কেককাটা অনুষ্ঠানে বক্তরা উপরোক্ত কথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের উদ্দেশ্য স্বাগত বক্তব্যে রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সাতনদীর সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবির, সিনিয়র সাংবাদিক দৈনিক কল্যানের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাছরাঙ্গা টিভি ও আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক ও সাতক্ষীরা নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, বাংলাভিশন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন আরটিভি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংকল্পর সম্পাদক ও প্রকাশক রামকৃষ্ণ চক্রবর্তী। এছাড়া যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!