মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবির আওতাধীন কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিঃ এর ২০২০-২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মে) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আহবায়ক কমিটির সদস্য সুবীর ঘোষের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের জুনিয়র অফিসার মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এ সময় তিনি সমবায়ীদেরকে গতানুগতিক ধারা পরিবর্তন করে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক এস এম গোলাম ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম শাহাদাত হোসেন, ইউসিসিএ লিঃএর সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, সাবেক সভাপতি ডাক্তার আব্দুল কাদের, জিএম লুৎফর রহমান, আবুল কালাম প্রুমখ।

২০২০-২১ সালের বার্ষিক প্রতি্েদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম। প্রতিবেদন পাঠকালে তিনি বলেন,আমাদের ব্যাংক ঋণের উপর খেকে নির্ভরশীলতা কমাতে হবে। বিগত বছরে সমিতির নিজস্ব তহবিল হতে সমবায়ীদেরকে ৭০ লক্ষ টাকা ঋণ দেয়া হয়েছিল। যা বৃদ্ধি হয়ে চলতি বছরে ১ কোটি ৭০ টাকা হতে যাচ্ছে।এবং আবর্তক কৃষি ঋণ ১ কোটি থেকে বৃদ্ধি করে ১ কোটি ৭০ লক্ষ টাকা করা হয়েছে। সে ক্ষেত্রে ঋণের লভ্যাংশের হার শতকরা ১৫ ভাগ থেকে থেকে ১১ ভাগে নেমে আসবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!