বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন ৬১২টি পরিবার, প্রেস ব্রিফিংয়ে ডিসি শাহিদা সুলতানা (ভিডিও সহ)

✍️কেএম সাইফুর রহমান📝 গোপালগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জে ঘর পাচ্ছেন ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

গোপালগঞ্জেও ৬১২টি ভূমিহীন পরিবারকে একটি করে ঘর ও দুই শতক জমি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করবেন। এ লক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি’র সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ নাজমুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, মুজিববর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা সহ সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে জেলার পাঁচটি উপজেলার ৬১২ টি পরিবারকে নতুন ঘর দেওয়া হবে। গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৯৩ টি, মুকসুদপুর উপজেলায়
৪৬ টি,কাশিয়ানী উপজেলায় ৪০ টি কোটালীপাড়া উপজেলায় ২৫ টি, টুঙ্গিপাড়া উপজেলায় ৮ টি গৃহহীন পরিবার পাবে স্থায়ী আশ্রয়স্থল। এর আগে ১ম‌ পর্যায়ে ৮৫৬ টি এবং ২য় পর্যায়ে ১,১৫৭ টি সহ মোট ২,০১৩ টি উপকারভোগী পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!