মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

বিনাধান-১০ এর সম্প্রসারণে সাতক্ষীরায় মাঠ দিবস

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ এর সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে মাঠ দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসন এর সভাপতিত্বে সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা কতৃক আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ধান ১০ এর উদ্ভাবক বৈজ্ঞানিক বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল ডিএই এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক, সাতক্ষীরার ডিএই উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের ইনচার্জ ড. মো : বাবুল আকতার , শ্যামনগর কৃষি উপসহকারী প্রকৌশলী জামাল হোসেন।

বিনা ধানের মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, আমি আমার দেশকে ভালোবেসে দেশের মানুষের কথা ভেবে এই উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ উদ্ভাবিত করেছি। আপনারা বিনা ১০ ধান লোনা পানির এলাকায় সহজেই চাষ করতে পারবেন এবং এই ধান উচ্চফলনশীল হবে। তিনি আরও বলেন, যদি কৃষক বাঁচে, তাহলে বাঁচবে দেশ।

চাষী অশোক কুমার বলেন, আমরা লোনা পানির জন্য ১০ বছরেও কোন দিন ভালো ফসল ফলাতে পারিনি কিন্তু এবছর আমি জানতে পারি যে, লবণ সহিষ্ণু ধান আবিষ্কার হয়েছে।আমি তখন কৃষি অফিসে যোগাযোগ করি এবং তাদের কাছ থেকে ধান নিয়ে আমি চাষ করি এবং ভালো ফসল পেয়েছি। আমাদের কৃষকদের ইচ্ছা ছিলো এই ধান আবিষ্কার করা ভগবানকে একবার দেখার, আমরা তাকে দেখে অনেক খুশি হয়েছি।

মাঠ দিবসের অনুষ্ঠান শেষে বিনা মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলাম সহ সকলে ধান কেটে ধান কাটার শুভ সূচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!