মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ দিবসটির উদ্বোধন করা হয়। জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী জেসমিন জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ পত্নী রুখসানা ইসলাম শিল্পী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ বুলু, জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জেলা পুলিশ সুপার পত্নী নাদিয়া আফরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পত্নী রাজিয়া সুলতানা, জেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার কৃষ্ণা রায়, এনডিসি পত্নী রোজিনা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদা আক্তার বানু, প্রচার সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, মহিলা অধিদপ্তর এর জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হিরা খাতুন প্রমুখ। এসময় জেলা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার চন্দন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!