বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ১১ জুলাই ডুমুরিয়ায় ২৫০ পিস ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী আ ট ক শ্যামনগরে ২৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় নবীন আইনজীবীদের সংবর্ধনা জলাবদ্ধতায় ডুবে আছে দেবনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ! পানি নিষ্কাশন ও মাঠ ভরাটে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা বিজিবির বিশেষ অভিযানে সাতক্ষীরায় ২২ লাখ টাকার ভারতীয় মোবাইল যন্ত্রাংশ জব্দ তালায় শাহাপুর-খানপুর সড়কের লে-আউট কাজ বুঝিয়ে দিলেন উপজেলা প্রকৌশলী গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা সাতক্ষীরার শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অ প সা রি ত সাংবাদিক এম রফিকের মেঝ বোনের স্বামীর মৃ ত্যু তে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শো ক জ্ঞা প ন

বৈদ্যুতিক তার ছিঁড়ে আশাশুনিতে পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে দ্রুত গতি সম্পন্ন পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন লেগেছে। শুক্রবার ভোর সাড়ে চারটায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিন ঘণ্টা ধরে ফায়ার ব্রিগেড আগুন নেভানোর আগেই ট্রাকটির মালামালসহ বড় অংশ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী শ্বেতপুর গ্রামের ইজিবাইক চালক বাবুরালি ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বুধহাটা গ্রামের শহীদুল ইসলাম জানান, যশোরের মনিরামপুর থেকে পাটকাঠি ভর্তি করে ঝিনাইদহ -ট- ১১-০০৩২ নং ট্রাক আশাশুনির বাঁকা বাজার এলাকায় যাচ্ছিল। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পথিমধ্যে সাতক্ষীরা- আশাশুনি সড়কের কুল্যা মোড়ে পাটকাটি বেঁধে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ওই ট্রাকের উপর পড়ে। এতে তাৎক্ষণিকভাবে ওই ট্রাকে আগুন লেগে যায়। খবর পেয়ে আশাশুনি থেকে সিভিল ফায়ার ডিফেন্স এর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট এসে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ট্রাকে থাকা পাটকাঠি ও ট্রাকটির ইঞ্জিনসহ ৮০ শতাংশ পুড়ে যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুর রহমান জানান, ট্রাকটিতে আগুন লাগার পর কুল্যা মোড়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!