মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

✍️আজিজুল ইসলাম🔏 আশাশুনি প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’২২ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীটি উপজেলা সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সিপিপি খুলনা অঞ্চলের উপ-পরিচালনক গোলাম কিবরিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, সিপিপির আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!