মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

বিচ্ছিন্ন জনপদ শ্যামনগরের গাবুরাতে সবজি বীজ বিতরণ

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

আজ ০৫ মার্চ (শনিবার) সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চকবারা উৎপাদন কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে গাবুরা ইউনিয়নে ২০০ টি পরিবারে সবজি বীজ বিতরণ করা হয়।

উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ উদ্বোধন করেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ শেখ আমীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজ উদ্দীন, ইউপি সদস্য এস. এম রবিউল ইসলাম, সমাজ সেবক মোঃ খালিদ হোসেন, লিডার্স এর টেকনিক্যাল(কৃষি) অফিসার রাকিবুল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর শামীমা সুলতানা প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলীয় এলাকায় বাড়ছে খরা, লবণাক্ততা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ। এসব কারনে সংগ্রাম করে টিকে থাকতে হয় উপকূলের জনগণকে। এরই প্রেক্ষিতে লিডার্স প্রতি বাড়িতে সবজি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে ২০০ পরিবারে ৬ ধরণের মোট ১,২০০ প্যাকেট (লাউ ৫গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০ গ্রাম, ধুন্ধুল ৫ গ্রাম, ঢেড়স ১০ গ্রাম ও শসা ২ গ্রাম) সবজি বীজ বিতরণ করেছে।

প্রধান অতিথি বলেন, “লিডার্স প্রতিবছরের ন্যায় এ বছরেও আমাদের পাশে এসে সহযোগিতা করছে। এই বীজ নিয়ে প্রত্যেকে উৎপাদন বাড়াতে হবে। লিডার্স এর সহযোগিতার পাশাপাশি আমাদেরও সবজি উৎপাদনে এগিয়ে আসতে হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!