সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

খুলনার কয়রায় বিনামূল্যে মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত

✍️হেলাল উদ্দিন🔏খুলনা থেকে ফিরে☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৬৯৮ বার পড়া হয়েছে

আজ ২৩ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টায় খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং রেনেটা বাংলাদেশ লিমিটেড এর কারিগরি সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ উপকূলবাসীর জন্য দিন ব্যাপী বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়।

স্বাস্থ্য সেবা নিতে দক্ষিণ বেদকাশি ইউনিয়নে সুবিধা বঞ্চিত নারীরা স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ইউপি সদস্য রেহানা পারভীন, আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সালাম খাঁন, সমাজ কল্যান যুব সংস্থার সাধারণ সম্পাদক সায়ফুর রহমান, সদস্য মাসুম করীম, রেনেটা লিমিটেড এর প্রতিনিধি উৎপল কুমার মন্ডল, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, রোগী দেখেন, ডাঃ তানিয়া সুলতানা, এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস)।

উক্ত মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বলেন “লবনাক্ততা বেড়ে যাওয়ায় নারীরা বিভিন্ন রোগে আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আমাদের এখানে ভাল ডাক্তার না থাকায় এবং উপজেলা শহর অনেক দূরে ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় নারীরা এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে। লিডার্স নারীদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!