সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

হাসপাতালের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও এলজিইডি (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৯৭১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রবেশ পথের সড়কটি দীর্ঘদিন মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। হাসপাতালে আগত অসুস্থ রোগী ও তাদের স্বজনদের ওই পথে যাতায়াতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জনদুর্ভোগের এ বিষয়টি অনুধাবন করে কমিটির সভাপতি ‌‌জেলা প্রশাসক শাহিদা সুলতানা ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত মেরামত করে দিতে সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

 

এরই ধারাবাহিকতায় বুধবার (১২ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক এলজিইডি’র গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী (২০২১-২০২২) -এর আওতায় হাসপাতালের প্রবেশদ্বারের ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ মিটার সড়ক দ্রুত সংস্কার করার উদ্যোগ নেন। এতে ওই সড়ক ব্যবহারকারী অসুস্থ রোগী সহ জেলা প্রশাসনের হাজারো পথচারীর দুর্ভোগ অনেকটা লাঘব হবে। দিনের বেলায় রোগী ও পথচারীদের যাতায়াতের কথা মাথায় রেখে রাতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের খবর শুনে রাতেই ছুটে আসেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের পদক্ষেপ নেওয়ায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় এলাকাবাসী ও  হাসপাতালের সামনে স্থাপিত দোকানপাটের কর্মচারীরা। কাজটি দ্রুত শুরু করায় জেলা প্রশাসক এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল দত্ত, পৌর কাউন্সিলর আল-আমিন, সদর হাসপাতালের স্টুয়ার্ড সোহেল সিকদার, উপসহকারী প্রকৌশলী আনন্দ কুমার সরকার, মো. মঞ্জুর রহমান সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন অংশ, রেস্তোরাঁ, খাবার হোটেল, বিভিন্ন দোকান-পাট, হেলিপ্যাড, পৌর কবরস্থান সহ এলজিইডি’র বাস্তবায়নে নির্মাণাধীন পৌর ঈদগাহ ময়দান ঘুরে দেখেন। এসময় জেলা প্রশাসক সকলকে করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করে দৈনন্দিন কর্মকান্ড স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করতে অনুরোধ জানান। সেইসাথে বাড়ির আনাচে-কানাচে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে অনুরোধ জানান। গোপালগঞ্জকে একটি আধুনিক ও  পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!