বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় বই উৎসব না হলেও নতুন বই বিতরণ

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বই উৎসব না হলেও নতুন বই বিতরণ হয়েছে।

সারাদেশের ন্যায় শনিবার (১ জানুয়ারি) সকাল শিক্ষা প্রতিষ্ঠান এই বই বিতরণ করা হয়। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মহাখুশি। এরমধ্যে মাধ্যমিক পর্যায় ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৫৫ হাজার বই মধ্যে ৮০শতাংশ এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর মাঝ ১ লাখ ৬০ হাজার বই বিতরণ করা হয়।

এদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!