মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলের শ্যালকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৯৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের শ্যালক শেখ ফরহাদ হোসেন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি…….রাজিউন)।

তিনি দেবহাটার দক্ষিণ পারুলিয়া শেখপাড়া এলাকার মরহুম শেখ আব্দুল বারীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি ৩ বছরের শিশু কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযা সোমবার বাদ জোহর পারুলিয়া শেখপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!