বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

কালীগঞ্জ মুক্ত দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

✍️রঘুনাথ খাঁ🔏জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

২০ ন‌ভেম্বর সাতক্ষীরার কা‌লীগঞ্জ থানা পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপল‌ক্ষে প্রায়ত বীর মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত, আ‌লোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মু‌ক্তি‌যোদ্ধা সংসদ ও সন্তান কমা‌ন্ডের আ‌য়োজ‌নে শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্ত দিবসের শুভ সূচনা করা হয়েছে।

এরপর সোহরাওয়ার্দী পার্কের বিজয়স্তম্ভে বীর শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য বিজয় র‍্যালি, মহাৎপুর সরকারি কবরস্থানে সকল শহীদদের কবর জিয়ারত শেষে প্রেসক্লাব সংলগ্ন নির্ধারিত মঞ্চে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
বীর মু‌ক্তি‌যোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম, মমতাজ হো‌সেন মন্টু‘র সভাপতিত্বে স্মৃতি বিজড়িত যুদ্ধ দিনের ইতিহাস ও ২০ নভেম্বর কালিগঞ্জ মুক্ত দিবসের কথা তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ ম‌নির আহমেদ, সহকারী কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা নূর মোহাম্মাদ, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রউফ, বীর মু‌ক্তি‌যোদ্ধা আহসান উল্লাহ খান প্রমুখ। পরিশেষে দেশ জাতির শান্তি ও অগ্রগতি এবং প্রায়ত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!