বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী (ভিডিওসহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

গণপ্রকৌশল দিবস–২০২১ ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রং-বেরঙের বেলুন উড়িয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সহকারী কমিশনার মো. মামুন খান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, গোপালগঞ্জ আইডিইবি’র সভাপতি ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ আইডিইবি’র আহ্বায়ক ও সওজ-এর উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান, সওজ-এর উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, গোপালগঞ্জ আইডিইবি’র সদস্য সচিব ও গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় কুমার বসু, উপ-সহকারী প্রকৌশলী নন্দিতা বিশ্বাস, গোপালগঞ্জ আইডিইবি’র যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাকারিয়া আলম, জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক ও শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শরীফ মো. মোমরেজ আলী, জেলা আইডিইবি’র যুগ্ম-সদস্য সচিব মো. আতিয়ার রাসুল হিমেল, আইডিইবি’র কোষাধ্যক্ষ ও এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সদস্য প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী, ছাত্র-শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্ম শক্তিতে বলীয়ান শিক্ষা” -এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য এক রেলি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!