শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালায় মাঠে মাঠে সোনালী ধান কাটার উৎসব

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৭২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় সোনালী ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা। গত বছরের তুলনায় চলতি আমনের ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে সোনালী হাসি ফুটছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৭০০ হেক্টর জমিতে, ধানের আবাদ হয়েছে ৯ হাজার ৬০৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৯০৫ হেক্টর জমিতে বেশি ধানের চাষ হয়েছে।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, তালা সদর, ইসলামকাটি ও মাগুরা ইউনিয়ন মাঠে কার্যক্রমের অংশ হিসাবে শষ্য কর্তন পরিদর্শন সম্পন্ন করছেন। শষ্য কর্তন শেষ তালা সদর ইউনিয়নে আটারই গ্রামের ব্লক জাত-ব্রিধান ৮৭, ফলন- হেক্টর প্রতি ৪.৭১ টন, ইসলামকাটী ইউনিয়ন ব্রিধান ৭৫, ফলন- হেক্টর প্রতি ৪.৭ টন এবং মাগুরা ইউনিয়ন বিধ্রান ৭৫, ফলন- হেক্টর প্রতি ৪.৮টন ধান পাওয়া যায়।

হাজরাকাটি গ্রামের কৃষক ইয়াছিন সরদার বলেন, সকদার, জেঠুয়া গ্রামের আতিয়ার মোড়ল সহ অনেকেই জানান ধান কাটা শুরু হয়েছে, এবার ধানের ফলন ভালো হয়েছে। কৃষি অফিসের সার্বিক সহায়তা পেয়েছন তারা। এবার ধানের আশানুরুপ দাম পাবেন বলে আশা করেছেন তারা।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন বলেন, আমন মৌসুমে কম সময় অধিক ফলন হয়ে এমন জাতের ধানের আবাদ বৃদ্ধির জন্য কাজ করছি। গত বছরের তুলনায় ৯০৫ হেক্টর জমিতে ধানের আবাদ বেশি হয়েছে, এবছর ধানের ফলনও খুব ভালো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!