বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

পাটকেলঘাটায় চাঁদা না দেয়ায় হত্যার হুমকি ও দোকানঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পাটকেলঘাটায় চাঁদা না দেয়ায় হত্যার হুমকি ও দোকানঘর দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালৈব মিলনায়তন এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন, পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ভুক্তভোগী ফজিলা খাতুন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, পাটকেলঘাটা বাজারের কালীবাড়ী রোডে আমার নিজ নামীয় ৫.৮৮ শতক জমিসহ দোকানঘর রয়েছে। আমার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার এর মালিক শীবপদ ঘোষ এর নিকট চলতি বছরের গত ৬ অক্টোবর ৪৮ লক্ষ টাকায় রেজিস্ট্রিকৃত ভাবে বিক্রয় করি। বিষয়টি জানাজানি হওয়ার পর বড়বিলা গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে শেখ আবু সাঈদ গত ৭ অক্টোবর আমার পুত্র মশিউর আলম সুমনকে হত্যার হুমকি দিয়ে বলে তোমার মা জমি বিক্রয় করছে আমাকে ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে আমি ওই দোকানঘরে ক্রয়কৃত মালিক শীবপদ ঘোষ’কে উঠতে দেবো না। এক পর্যায়ে উক্ত বিক্রিত সম্পত্তি শীবপদ ঘোষ’কে বুঝিয়ে দেওয়ার আগেই আজ ১০ অক্টোবর দুপুর ১২ টার দিকে শেখ আবু সাঈদের নেতৃত্ব পারকুমিরা গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে বাসুদেব বসু, বড়বিলা গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে সামছুজ্জোহা আবিরসহ ৮/১০ জন সস্ত্রাসী লাঠি, শাবল, হাতুড়িসহ দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে কালীবাড়ী রোডে আমার নামীয় দোকানঘরটির তালা ভেঙ্গে অবৈধভাবে দখল করে নেয়। আমার ছেলের ব্যবসায়ীক যাবতীয় কাগজপত্র এবং মালামাল দোকানঘরের ভিতরে রক্ষিত ছিল। দোকানে অনুমানিক তিন লক্ষ ২৫ হাজার টাকার মালামাল ধান ও পাট ছিল। সেই অবস্থায় উক্ত সস্ত্রাসীরা তালা ভেঙ্গে নতুন তালা মেরে বলে যে, চাঁদার টাকা না পাওয়া পর্যন্ত তালা খুলা হবে না। তারা এ সময় হুমকি দিয়ে বলেন, দোকানে উঠার চেষ্টা করলে আমার এমাত্র পুত্র সুমনসহ পরিবারবর্গের হত্যা করা হবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উক্ত তিন সস্ত্রাসীরসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করএ পাটকেলঘাটা থানায় বিকালে একটি অভিযোগ জমা দিয়েছি।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার দোকানঘরে ও রক্ষিত মালামাল উদ্ধারসহ উক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!