মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

জাতীয় সাংবাদিক সংস্থা শ্যামনগর উপজেলা কমিটি গঠন: সভাপতি-ফারুক, সম্পাদক-কামরুজ্জামান

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা শ্যামনগর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি – ফারুক হোসেন, সাধারণ সম্পাদক-এম, কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার সচিব এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ পরিষদ সদস্য, এ্যাডঃ এ, বি, এম, সেলিম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ।

শেখ ফারুক হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক এস, কে, সিরাজ, মোঃ কামরুজ্জামান, মিজানুর রহমান, ডাঃ তপন কুমার, আসাদুজ্জামান লিটন, আলমগীর হায়দার, সামিউল মন্টি প্রমুখ।

শ্যামনগর উপজেলা বি, আর, ডি, বি, মিলনায়তনে ৯ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় জাতীয় সাংবাদিক সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হয়। স্পেশাল পি, পি, এ্যাডঃ জহুরুল হায়দার বাবু (চেয়ারম্যান) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর কবীর, সাবেক সভাপতি মোঃ আলমগীর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদ সুমন কে উপদেষ্টা এবং সভাপতি-ফারুক হোসেন, সাধারণ সম্পাদক-এম, কামরুজ্জামান, সহ- সভাপতি এস, কে, সিরাজ, আনিসুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস, এম, ফিরোজ হোসেন, ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থা শ্যামনগর উপজেলা কমিটি গঠন করা হয়।

শ্যামনগর উপজেলায় মহানপেশা সাংবাদিকতায় কর্মরত থাকাকালে যে সকল সাংবাদিকরা মৃত্যুবরন করেছে তাদের স্মরণ করা হয় এবং আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!