সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

সাতক্ষীরায় অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ”ইন্টারনেরটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে” ডিজএ্যাবলদের নিয়ে কাজ করা সংস্থাগুলোকে অনলাইনে যৌন নির্যাতন প্রতিরোধের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট রোববার দুপুরে বে-সরকারী সংস্থা অগ্রগতির আয়োজনে পি টি আর সি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শরিফুল ইসলাম, সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, DRRA এর সিরাজুল ইসলাম, সাতক্ষীরার মানব কল্যান সংস্থার আবুল কালাম, আইডিয়ালের সুব্রত বাছাড়, রিশিল্পির ভাবারঞ্জন মন্ডল, রবি প্রতিবন্ধী স্কুলের হাবিবুল্লাহ, ভয়েস অব সাতক্ষীরার বার্তা সম্পাদক শাহিদুর রহমান শাহিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমাদের শিশুরা যেন ইন্টারনেট আসক্ত না হয়। তারা ইন্টারনেট ব্যবহার করে নিজের স্বাফল্য অর্জন করবে। ইন্টারনেটের মাধ্যমে তারা যেন নিজেরা বা নিজেদের উজ্জল ভবিষৎ তৈরী করতে পারে। শিশুদের ইন্টারনেট ব্যবহারে প্রতিটি অভিভাবকের নজরদারিতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন ইন্টারনেরটের অপব্যবহারের মাধ্যমে শিশুরা যৌন নির্যাতিত না হয়। প্রতিটি শিশু মোবাইল, ল্যাবটপ বা কম্পিউটর ব্যবহার করবে পরিবারের সকলের সামনে বসে। শিশুরা কোন মতে ঘরের দরজা বা বন্ধ করে ইন্টারনেট ব্যবহার করতে না পারে সেদিকে বিশেষ খেলায় রাখতে হবে। শিশুদের ইন্টারনেটের অপব্যবহার রোধে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখাতে অনুরোধ করেন বক্তাগন।

বক্তারা আরও বলেন ডিজএ্যাবলদের সাথে সম্মান ও ভালবাসার সাথে কথা বলতে হবে। তারা যেনো কোনো ভাবে মনে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা কথা আমাদরে সবার মাথায় রাখতে হবে ডিজএ্যাবলরা সমাজের বোঝা নয়।তারা আমাদের দেশের মূল্যবান সম্পদ।

উক্ত কর্মশালায় ২৪জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ গ্রহন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!