শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান আশাশুনিতে যুবককে নি র্যা ত নে র পর শ্বা স রো ধ করে হ ত্যা করে আ ত্ম হ ত্যা র প্রচার শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

কালিগঞ্জ থানাকে মডেল ও আদর্শ থানায় রূপান্তর করতে স্বচেষ্ট আছি: ওসি মোঃ দেলোয়ার হুসেন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা।

শনিবার বেলা সাড়ে ১১ টায় থানা ক্যাম্পাসের গোলঘরে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

এসময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বক্তব্যে বলেন পুলিশ ও সাংবাদিকবৃন্দের সমন্বয়ে কালিগঞ্জ থানাকে মডেল হিসাবে উপহার দিতে চাই। সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

এসপিসহ সকলের সহযোগীতায় কালিগঞ্জ থানাকে খুলনা ভিভাগের মধ্যে প্রথমস্থানে নিয়ে যেতে চাই। আমার পাওয়ার বা চাওয়ার কিছু নেই, আমি জনকল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। থানার প্রাচীর সংস্কার, গ্যারেজ, ক্যাম্পাস ফুল, ফলে সাজানোসহ মানবিক থানা গড়ার চেষ্টায় আছি। সাংবাদিকবৃন্দ সমাজের দর্পন, জাতীর বিবেক হিসাবে খ্যাত, সাংবাদিকদের আন্তরিক সহযোগীতায় দালাল, সন্ত্রাস ও মাদকমুক্ত থানা হিসাবে পরিচিতি করাতে সক্ষম হয়েছে।

মতবিনিময়কালে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) এস এম আজিজুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!