কলারোয়া

দ্বীনি লক্ষ্য বাস্তবায়নে নৈতিক মানসম্পন্ন কর্মী গড়ে তুলতে হবে: এমপি ইজ্জত উল্লাহ

দেশ টাইমস-
দেশ টাইমস- কলারোয়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নৈতিক মানসম্পন্ন কর্মী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা-ফরিদপুর অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

তিনি বলেছেন, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠন সম্প্রসারণের পাশাপাশি নেতাকর্মীদের নৈতিকতা, আদর্শ ও দায়িত্বশীলতার মানোন্নয়ন করতে হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, সবর ও হিকমাহর সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আদর্শিক অবস্থান বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। একই সঙ্গে কর্মীদের ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডে নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে।

অধিবেশনে সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সর্বোচ্চ ধৈর্য, সবর ও হিকমাহর সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সাংগঠনিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অধিবেশনে বক্তারা সংগঠনের আদর্শিক লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের নৈতিক উন্নয়ন, দায়িত্বশীলতা ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।