কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স আবারও খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো উন্মুক্ত করা হয়। দীর্ঘ সাড়ে চার মাসের বেশি সময় পর দানবাক্সগুলো খোলা হলে তা থেকে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এবার এসব দান বাক্স থেকে মিলেছে ৫১ বস্তা টাকা।
সকাল সোয়া ৭টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দানবাক্সগুলো খোলার কার্যক্রম শুরু হয়।
বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যের পাহারায় টাকার বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা টাকা গণনার কাজ করছেন। দিনভর গণনা শেষে সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। টাকা ছাড়াও দান সিন্দুক থেকে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলংকার ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এসময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৫১টি বস্তায় ভরে দানবাক্সের টাকা নেওয়া হয় মসজিদের দোতলায়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দীর্ঘ বিরতির পর দানবাক্সগুলো খোলা হয়েছে এবং পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। এবারের অনুদান পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে চলতি বছরের ২৭ জুন দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যা থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা জমা হয়েছিল। ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত ১৮ বার মসজিদটির দানবাক্স খোলা হয়েছে। সবশেষ স্বর্ণ-রুপার হিসাব হয়েছিল ২০২০ সালের ১১ মার্চ। দাম পাওয়া যায় ১ কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা। এ ছাড়া, বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা। এবার প্রায় ৫ মাস পর দানবাক্স খুলে পাওয়া যায় ৫১ বস্তা টাকা।
মসজিদটির বর্তমান তহবিল ও দান সংক্রান্ত হিসাব অনুযায়ী, ব্যাংকে সব মিলিয়ে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে। এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে অনুদান হিসেবে আরও ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা যুক্ত হয়েছে। স্বর্ণ-রুপার হিসাব ও বৈদেশিক মুদ্রা নগদায়নের বিষয়টি এ বছরই প্রথম বিশেষ গুরুত্ব দিয়ে করা হয়েছে। গত ১২ অক্টোবর মসজিদের রত্নভান্ডার থেকে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি রুপা পাওয়া যায়, যা থেকে বড় অঙ্কের অর্থ সংগৃহীত হয়। তার সঙ্গে পাওয়া যায় ৩০টি দেশের বিদেশি মুদ্রা। ওই সময় প্রায় তিন বছরে জমা হওয়া ৪২০ ভরি স্বর্ণ ও ১৮৮ ভরি রুপা নিলামে বিক্রি করা হয়।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে একজন আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান জেলা শহরের হারুয়ায় অবতরণ করেন। তাকে ঘিরে ভক্তদের সমাগম বাড়লে তার মৃত্যুর পর সমাধির পাশেই মসজিদটি নির্মিত হয়, যা বর্তমানে পাগলা মসজিদ নামে পরিচিত। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে।










