রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

গোপালগঞ্জে মুজিববর্ষে ঘর পাওয়া উপকারভোগীদের স্বাবলম্বী করতে জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫০০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে মুজিববর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে নির্মিত গৃহের উপকারভোগীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিকনির্দেশনায়, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে উপকারভোগীদেরকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষে উদ্বুদ্ধ করা। কেননা দেশ-বিদেশে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া মাশরুম একটি পুষ্টিকর খাবার হিসেবে ইতোমধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

এ লক্ষ্যে বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা আশ্রয়ণ-২ প্রকল্পে মাশরুম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন, হরিদাসপুর ইউপি চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান, উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল, আশ্রয়ন প্রকল্প- এর উপকারভোগী মা ও বোনেরা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!