মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আমরা বন্ধু ফাউন্ডেশনের মানববন্ধন

সেলিম হায়দার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ সাতক্ষীরাবাসী।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, ইনডিপন্ডেট টিভির সংবাদ প্রযোজক খালিদ ইমরাম রিপন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য মফিজুল ইসলাম অক্ষর, আমরা বন্ধুর সদস্য মাইনুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকচলীয় জেলা সাতক্ষীরা। ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বেড়িবাঁধ ভেঙ্গে ফের লন্ডভন্ড হয়ে গেছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা। বিধস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। ভেসে গেছে কোটি কোটি টাকার মৎস্য সম্পদ। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে দুই লক্ষাধিক মানুষ। অবিলম্বে সাতক্ষীরা উপকূল টেকসেই বেড়িবাঁধ নির্মাণ না করলে হয়তো নিকট ভবিষ্যত সাতক্ষীরার উপকূলীয় এলাকা সাগর বিলীন হয়ে যাবে। মানববন্ধন ঢাকায় বসবাসরত সাতক্ষীরার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!