মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

করোনা পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার অনুদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৬৫৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি টাকার অনুদানের ঘোষণা দিয়েছেন।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাত, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিক বৃন্দ ও সম্মুখ যোদ্ধা হিসাবে নিরলসভাবে কাজ করে চলেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। কেননা দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে

মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে অনুদানের বিষয়টি চূড়ান্ত করায়। দিল্লীর প্রেস মিনিস্টার ও সাংবাদিক নেতা, প্রিয় শাবান মাহমুদ ভাই বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি পোষ্ট দেন। প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীদের জ্ঞাতার্থে তা
হুবহু তুলে ধরা হয়েছে।

আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য ১০ কোটি টাকার অনুদান দিয়েছেন। গত বছর করোনা দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ৪ কোটি টাকার অনুদানের কথা সাংবাদিক সমাজ আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কতটা সাংবাদিক বান্ধব তা আবারো প্রমানিত হলো এই কঠিন দুঃসময়ে।

কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। মাননীয় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ আপনিও দুঃসময়ে সাংবাদিকদের পাশে দাড়িয়েছেন, কৃতজ্ঞতা আপনার প্রতিও।

ধন্যবাদ জানাই আমার প্রিয় সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে যাদের দাবির প্রেক্ষিতে এ অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!