শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন

সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এর প্রথম প্রহরে গভীর শ্রদ্ধাভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো সাতক্ষীরাবাসী।

এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুুক্তিযোদ্ধা সংসদ, জেলা গোয়েন্দা সংস্থা, সিআইডি, পিবিআই, এনএসআই, আনসার ব্যাটালিয়ন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য সম্পাদক সুব্রত ঘোষ, নাজমুন্নাহার মুন্নি, আফছার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!