
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান, প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও কোটালীপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, বঙ্গীয় গণ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম বাবলু সহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর তিনি সকলকে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।