মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এর শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব।

শনিবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ’৭৫—এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মহিলা সংস্থার সদস্য সাবেরা বেগম, এ্যাড. তাহমিনা সুলতানা, আকলিমা জাহান, রোকেয়া জামাল, গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, জাতীয় মহিলা সংস্থার পরিচালক (উপ—সচিব) জি এম রফিকুল ইসলাম, উপ—পরিচালক (উপ—সচিব) তাহমিনা সুলতানা, উপ—সচিব (উপ—প্রকল্প পরিচালক ট্রেনিং ও মনিটরিং) লোকমান হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী, পরিদর্শন কর্মকর্তা নেক পারভীন লায়লা, জেলা ভিত্তিক প্রকল্প কর্মকর্তা মোঃ আবুল বাশার ফকির প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর গোপালগঞ্জের মোহাম্মদ পাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থার অফিস পরিদর্শনে পৌঁছালে সেখানে তাকে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেলের নেতৃত্বে জেলা ও উপজেলায় কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!