শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাফাত হ ত্যা র রহস্য উদঘাটন ও জড়িতদের শা স্তি র দাবিতে কালিগঞ্জে বি ক্ষো ভ ও মানববন্ধন সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের

কালিগঞ্জে সুশীলনের সুনিপুণ গার্মেন্টস এর শুভ উদ্বোধন 

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সুশীলনের বাস্তবায়নে ইউএনডিপির স্বপ্ন প্রকল্পের সহযোগিতায় ও ইউএনসিডিএফ এর অর্থায়নে হতদরিদ্র অসহায় নারীদের দ্বারা গার্মেন্টসের পণ্য উৎপাদনে কবুতর উড়িয়ে সুনিপুণ গার্মেন্টস এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশে ইউএনসিডি এফ এর কান্ট্রি ফোকাস পয়েন্ট জেস মূল হাসান ফিতা কেটে গার্মেন্টস এর শুভ সূচনা করেন ইউএনডিপি স্বপ্ন প্রকল্প জাতীয় প্রকল্প ব্যবস্থাপক কাজল চ্যাটার্জী।

সুশীলন এর পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান। সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু ও সহকারি পরিচালক মনির জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, গীতা পাঠ করেন সুশীলনের অর্থ সম্পাদক ইলা দেবী মল্লিক। অনুষ্ঠানে বক্তারা বলেন বে-সরকারী সংস্থা সুশীলন হত দরিদ্র অসহায় মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় ইউএনডিপির স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্বপ্নের হতদরিদ্র নারীদের দর্জি প্রশিক্ষণ এর আওতায় সুশীলন এর ভাবনায় আসে যে, হত দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে একটি গার্মেন্টস স্থাপিত হলে দরিদ্র নারীদের জীবন ও জীবিকার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই প্রকল্পের প্রাথমিক অধ্যয়ন করেন ইউএনসিডিএফ সুশীলন এর মহতপুর কৃষি সেবা কেন্দ্রে। এই সুনিপূণ গার্মেন্টস এর শুভ সূচনা করা হয়, কালিগঞ্জে সুনিপন গার্মেন্টস এর উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম একটি বেসরকারি শিল্প স্থাপিত হলো অনুষ্ঠানে জাতীয় সংগীত ও সুশীলন সংগীত পরিবেশন করা হয়, অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীলন ও স্বপ্ন প্রকল্পের নারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!