সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের জেলা কমিটি গঠন

শেখ কামরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

‘সহকারী শিক্ষক ঐক্য গড়, নায্য দাবী আদায় কর’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জেলা শাখার সম্মেলন ও জেলা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকাল ৪টায় সহকারী শিক্ষক আল হালিমুল রশিদের সভাপতিত্ব সহকারী শিক্ষক সমাজ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ সম্মেলন ও কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি তপন কুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ বি এম আসাদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশীদ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৬৩ সদস্য বিশিষ্ট পূণার্ঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। কমিটির উপদেষ্টা দহকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হালিমুর রশিদ। সভাপতি নির্বাচিত হন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান বাবুল। সাধারণ সম্পাদক নির্বাচিত হন রইচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন উর রশিদ জাকারিয়া। সিনিয়র সহ সভাপতি হলেন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক মো. আব্দুল হামিদ। সাংগঠনিক সম্পাদক হলেন ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম রেজা সশি। সিনিয়র যুগ্ম সম্পাদক শ্রীমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন উর রশিদসহ ৬৩ বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটি। এসময় বক্তারা বলেন, ‘প্রথমিক শিক্ষক প্রথম শ্রেণির মর্যাদা পেতে চায়। শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। শিক্ষকদের যদি সুস্থ না রাখা হয়, তাহলে জাতি গঠন হবে না। যতবড় অফিসার হোক না কেন শিক্ষকদের মাধ্যমে শিক্ষালাভ করতে হয়েছে। জ্ঞানী জাতি ছাড়া কোন জাতি উন্নত করতে পারবে না।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!