
সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ তুহিন (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর '২৬) দিনগত রাতে উপজেলার হাজরাকাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ তুহিন তালা উপজেলার হাজরাকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন শেখ তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। এর আগে তিনি খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদেও দায়িত্ব পালন করেছিলেন।
শেখ তুহিনের কাকা হালিম শেখ জানান, তুহিন বাড়িতে খাওয়া শেষ করে ঘুমিয়ে ছিলো। হঠাৎ তালা থানা থেকে পুলিশ এসে তুহিনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার নামে তালা থানায় কোনো মামলা ছিলো না।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর সিদ্দীক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.