রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সংবাদ অঙ্গনের পরিচিত মুখ, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম আর নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ‘২৬) মাগরিবের নামাজের পর রাজধানী ঢাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

ফুসফুসে বাতাস প্রবেশের জটিলতায় আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় নেওয়া হয়। শুক্রবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর ফুসফুসে সফল অস্ত্রোপচার সম্পন্ন করে। তবে অস্ত্রোপচার-পরবর্তী নিবিড় পরিচর্যায় থাকা অবস্থায় সন্ধ্যায় হঠাৎ খিঁচুনি উঠে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘ পেশাগত জীবনে শেখ আব্দুল আলিম দৈনিক পত্রদূতের পাশাপাশি দৈনিক সদ্যখবর ও দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মানুষের শিক্ষা ও চিকিৎসায় নিঃস্বার্থ সহায়তা প্রদান করে তিনি বহুজনের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

তাঁর এই আকস্মিক প্রয়াণে সাতক্ষীরার সাংবাদিক সমাজ, ব্যবসায়ী মহল ও সুশীল সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও সহকর্মীরা এক গভীর বেদনাবিধুর পরিবেশে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!