
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ আলোচনায় এগিয়ে রয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু।
ইতোমধ্যে ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর নাম বেশ জোরালোভাবে আলোচনায় এসেছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে অত্র ইউনিয়নের ভোটার সাধারণদের নিকট থেকে জানা গেছে।
স্থানীয় লোকজন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু ভাইকে সৎ ও ক্লিন ইমেজের একজন নেতা হিসেবে জানি। তিনি সবসময় সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেন। কুশুলিয়া ইউনিয়নের মানুষের কাছে তিনি একজন পরিচিত মুখ। তাঁকে সবাই একজন দায়িত্বশীল, কর্তব্যে অটল ও সদালাপে হিসাবে ভালোভাবে চেনে, জানে ও মূল্যায়ন করে।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু বলেন কুশুলিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সুখে দুখে সবসময় আমার ইউনিয়নবাসীর পাশে থাকতে চায়। সুযোগ পেলে অবহেলিত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের ওপরই ভরসা রাখতে চাই।