সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সকলকে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সূধীবৃন্দের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগষ্ট -২৬) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাঈনুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পেনশন এর স্কীম ব্যবস্থাপনা ও পরিকল্পনার সহকারী মহা ব্যবস্থাপক (উপ-সচিব) মোঃ আলমগীর হোসেন।

বক্তব্যে তিনি বলেন সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে আগ্রহী হতে হবে। সরকারী চাকুরীজীবীর বাহিরে প্রবাস স্কীম, সুরক্ষা স্কীম, প্রগতি স্কীম ও সমতা স্কীমের আওতায় নিজেকে অন্তভুক্ত করতে ব্যাপকভাবে প্রচারনা চালাতে হবে। এ স্কীমটি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতিহারে উল্লেখযোগ্য। আমরা চাই পেনশন স্কীমের মধ্যে সাধারণ মানুষ উপকৃত হোক।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রোবর্তী, ইডা’র নির্বাহী পরিচালক আক্তার হোসেন প্রমুখ।

এসময়ে প্রজেক্টরের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব ও ব্যাক্তিজীবনে প্রয়োজনীয়তার বিষয়ে সকলকে অবহিত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!